Web Analytics

বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে। রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। এখন একজন নাগরিক বছরে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে কোটা বাড়ানো হয়েছে। ১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা আগের মতোই বহাল থাকবে।

নগদ মার্কিন ডলার নোট নেওয়ার বিদ্যমান সীমায় কোনো পরিবর্তন হয়নি। ভ্রমণ কোটার আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত বিদেশ ভ্রমণে নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বাড়তি সুযোগ তৈরি হলো।

07 Sep 26 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণে বার্ষিক বৈদেশিক মুদ্রার সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।