Web Analytics

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে যে ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে অবশ্যই নিবন্ধন বাতিল করতে হবে। এই নির্দেশনা এসেছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর। বিটিআরসির স্পেকট্রাম বিভাগ জানিয়েছে, দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনইআইআর সিস্টেম ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজের নামে নিবন্ধিত ফোনের সিম পরিবর্তন বা অন্যের ব্যবহারের জন্য হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়ায় সিম কেনার সময় ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে।

বিস্তারিত জানতে ব্যবহারকারীদের neir.btrc.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে, ১০০ নম্বরে কল করতে বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

04 Feb 26 1NOJOR.COM

ফোন বিক্রি বা হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক করল বিটিআরসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।