কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর লাশ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা রেলওয়ে ডাকাতি মামলার আসামি, তাদের মধ্যে চারজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছে র্যাব-১১। সোমবার র্যাব কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পদুয়ার বাজারে বাস থেকে নামার পর বুলেট বৈরাগী বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই সিএনজিতেই ওত পেতে ছিল ছিনতাইকারীরা, যারা পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে। পরদিন সকালে পদুয়ার বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কোটবাড়ি আইরিশ হোটেলের পাশে তার লাশ উদ্ধার করা হয়।
বুলেট বৈরাগী সম্প্রতি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করে ঢাকায় ফিরছিলেন। রাত ১টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে শেষবার কথা বলার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় পাঁচজন গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।