ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ১১ মে নির্ধারণ করেছেন আদালত। ২০ এপ্রিল ঢাকার বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ এই আদেশ দেন। মতিউরের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন ঢালি বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক মতিউর ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে।
প্রথম মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়, যার চার্জশিট অনুমোদিত হয়েছে। দ্বিতীয় মামলায় ১ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও পৌনে ৩ কোটি টাকার তথ্য গোপনের অভিযোগ রয়েছে, যা এখনো তদন্তাধীন। মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি বর্তমানে কারাগারে আছেন।
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ মে নির্ধারণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।