Web Analytics

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, জনগণের ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ কারাবাস শেষে মুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এলকে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত গণসংবর্ধনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আসলাম চৌধুরী বলেন, প্রতিপক্ষের একজন প্রার্থী তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন এবং পরে তা প্রত্যাহারও করেন। তবে রহস্যজনকভাবে কোনো এক দিক থেকে অর্থের জোগান পেয়ে মামলাটি আবার রি-কল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অর্থের উৎস বা এ ঘটনায় জড়িত কারও নাম তিনি প্রকাশ করেননি।

সমাবেশে তিনি নিজের ব্যবসায়িক দেনা-পাওনা, পারিবারিক সংকট এবং কারাবাসের সময় পরিবারের আর্থিক টানাপোড়েনের কথাও বলেন। তিনি ২০১৩ সালের সীতাকুণ্ড আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং ২০১৬ সালে দ্বিতীয়বার গ্রেপ্তারের পর কারাগারে থেকেও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা এলকে সিদ্দিকী স্কয়ার থেকে মিছিল বের করে উত্তর বাজারে গিয়ে শেষ করেন।

21 Aug 26 1NOJOR.COM

আসলাম চৌধুরী বললেন, জনগণের ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নেই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।