Web Analytics

শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ জুলাই নির্ধারণ করেছে আদালত। বুধবার (২০ মে) প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ তারিখ নির্ধারণ করেন বলে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসানসহ আরও কয়েকজন। গত বছরের ১৭ জুন দুদক ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে। অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে শেয়ারবাজারে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সাকিব আল হাসান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারস লিমিটেডের কারসাজিকৃত শেয়ারে বিনিয়োগ করে ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি অবৈধ আয় করেছেন।

20 May 26 1NOJOR.COM

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদক প্রতিবেদন ২৭ জুলাই দাখিল হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।