Web Analytics

২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, তবে ফিফা এখনো কোনো দেশকে এগিয়ে রাখেনি। স্পেন, পর্তুগাল ও মরক্কো টুর্নামেন্টের মূল আয়োজক হলেও ফাইনালের ভেন্যু নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে স্পেন ও মরক্কো। ফিফা জানিয়েছে, উপযুক্ত সময়েই ফাইনালের ভেন্যু ঘোষণা করা হবে।

মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা বলেছেন, বেনস্লিমানে নির্মাণাধীন হাসান টু স্টেডিয়াম বিশ্বকাপ ফাইনালের ভেন্যু হবে। তিনি ফাইনালে মরক্কোর খেলার আশাবাদও প্রকাশ করেছেন। ২০২৭ সালের শেষ দিকে স্টেডিয়ামটি চালুর পরিকল্পনা রয়েছে এবং সেখানে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক বসতে পারবেন।

স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান বলেছেন, ফুটবলের বর্তমান অবস্থানের কারণে ফাইনাল আয়োজনের অধিকার স্পেনের পাওয়া উচিত। তাদের বিকল্প হিসেবে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও সংস্কার করা ক্যাম্প ন্যু রয়েছে; ক্যাম্প ন্যুতে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক বসতে পারেন। জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন উঠলেও নির্বাচনি সমর্থনের বিনিময়ে ফাইনাল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ফিফা।

12 Sep 26 1NOJOR.COM

২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে স্পেন ও মরক্কোর দাবিতে এখনো সিদ্ধান্ত দেয়নি ফিফা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।