Web Analytics

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথম ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বর্তমান বৈশ্বিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, যুদ্ধের অস্ত্র দ্রুত সীমান্ত পেরোলেও কৃষকদের প্রয়োজনীয় সার ও জ্বালানি সংগ্রহে নানা বাধা তৈরি হয়। তাঁর ভাষায়, যুদ্ধের সরবরাহব্যবস্থা নিখুঁত হলেও খাদ্যের ক্ষেত্রে তা ভেঙে পড়েছে।

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকির প্রসঙ্গ তুলে শাহ বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা এমন জলবায়ু ক্ষতির শিকার, যার জন্য তারা দায়ী নয়। একই সঙ্গে তাদের এমন যুদ্ধের প্রভাবও মোকাবিলা করতে হচ্ছে, যা তারা শুরু করেনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামলাতে নেপাল, ভারত ও চীনের নেতৃত্বে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম গঠনের প্রস্তাব দেন তিনি।

প্রস্তাবিত ব্যবস্থার আওতায় স্যাটেলাইট তথ্য, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান ভাগাভাগির কথা বলেন শাহ। তাঁর মতে, হিন্দুকুশ-হিমালয় অঞ্চল প্রায় ২০০ কোটি মানুষের পানি, কৃষি, জীবিকা ও পরিবেশের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর সহায়তার জন্য ভারত ও চীনকে ধন্যবাদ জানান তিনি। সরকারি মূল্যায়নে বন্যার ক্ষতি ২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার এবং পুনর্গঠন ব্যয় ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ধরা হয়েছে।

26 Sep 26 1NOJOR.COM

জাতিসংঘে হিমালয় জলবায়ু সহনশীলতা ব্যবস্থা গঠনের প্রস্তাব নেপালি প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।