Web Analytics

কাতারের উত্তর উপকূলের কাছে মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে একটি ট্যাংকারে একাধিক প্রজেক্টাইল আঘাত হেনেছে। বুধবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানায়। ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

ইউকেএমটিও জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। হামলার শিকার জাহাজটির মালিকানা বা পতাকাবাহী দেশের তথ্যও প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী, হামলাটি কাতারের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঘটেছে। এ বিষয়ে তখনও কোনো মন্তব্য করেনি কাতার।

পারস্য উপসাগরের মাঝামাঝি এলাকায় জাহাজে হামলা তুলনামূলকভাবে বিরল। বাণিজ্যিক জাহাজ চলাচলবিষয়ক সাময়িকী দ্য মেরিটাইম এক্সিকিউটিভ বলেছে, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিমাংশে ট্যাংকারে এটিই প্রথম হামলার খবর। সাম্প্রতিক সময়ে জাহাজে হামলা বেশি ঘটেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা কৌশলগত হরমুজ প্রণালিতে।

08 Oct 26 1NOJOR.COM

কাতারের উত্তরে ট্যাংকারে প্রজেক্টাইল হামলায় কয়েকজন হতাহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।