Web Analytics

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উদীয়মান শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে স্থানীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও সাফফাত আরা সাঈদ। আয়োজনটির প্রতিপাদ্য ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং স্লোগান ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’।

কুলিয়ারচর থানা মাঠের উদ্বোধনী অনুষ্ঠান ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী দিনের প্রীতি ফুটবল ম্যাচে কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হয়। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়ানৈপুণ্যে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মতে, নতুন কুঁড়ি স্পোর্টস তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি করছে এবং ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

06 Nov 26 1NOJOR.COM

কুলিয়ারচরে নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।