Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাঘাটা থানায় দায়ের করা মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফ খন্দকার, রবিউল ইসলাম ও শাহ আলম। মঙ্গলবার বিকেলে সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মামলার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক যুবদল আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, তার ভাই পলাশ, আশরাফ খন্দকার, বিএনপি সদস্য রবিউল ইসলাম, মোনারুল ইসলাম ও ওয়ার্ড বিএনপি সদস্য শাহ আলম। ঘটনার দিন এক আসামিকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় মোখলেছুর রহমান মুকুল, তার ভাই পলাশ ও আশরাফের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী নিহত হন।

24 Jun 26 1NOJOR.COM

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।