Web Analytics

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন সবচেয়ে বেশি ব্যবসা-বাণিজ্য খাতে, যেখানে ৪২ দশমিক ৫০ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। ডিসেম্বরভিত্তিক ‘ব্যাংকিং সেক্টর আপডেট’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শিল্প খাতে খেলাপি ঋণের হার ৩০ দশমিক ৮০ শতাংশ এবং পুরো ব্যাংক খাতে গড় হার ৩১ দশমিক ২০ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা, যার মধ্যে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা খেলাপি।

খাত সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক চাপ ও ব্যবসায়িক পরিবেশের অবনতি খেলাপি ঋণ বৃদ্ধির মূল কারণ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, ফলে বিক্রি কমে গেছে। একই সঙ্গে কাঁচামাল, জ্বালানি, পরিবহন ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসার খরচও বেড়েছে। ডলার সংকট ও এলসি জটিলতায় আমদানিনির্ভর ব্যবসাগুলোও সমস্যায় পড়েছে। সুদের হার বৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণের চাপ আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বড় অঙ্কের ঋণেই খেলাপির হার সবচেয়ে বেশি, যদিও পুনঃতফসিল নীতির কারণে সেপ্টেম্বরের তুলনায় কিছুটা কমেছে। কৃষি, নির্মাণ ও পরিবহন খাতেও খেলাপির হার তুলনামূলকভাবে বেশি, তবে ভোক্তা খাতে তা মাত্র ৩ শতাংশ।

17 Mar 26 1NOJOR.COM

বাংলাদেশে ব্যবসা খাতে খেলাপি ঋণ সর্বোচ্চ ৪২.৫ শতাংশে পৌঁছেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।