Web Analytics

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে একজন নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে ঘটনাটি ঘটে। মিতুলের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সাহাবাঙ্গল গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত ছিলেন। দুজনই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত এবং কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের একজন সদস্য নিহত এবং আরও একজন আহত হন।

নিহত মিতুলের বুকে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হয় বলে জানা গেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ বিক্ষুব্ধ ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে স্লোগান দেন। সুমন ভূঁইয়া তাদের সমর্থক নন বলে দাবি করেন। পুলিশ প্রাথমিকভাবে শ্রমিকদের পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে।

16 Aug 26 1NOJOR.COM

সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য মিতুল নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।