পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মঙ্গলবার পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানার স্ত্রী শিখা খাতুন। সাংবাদিক মাসুদ রানা ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি।
এর আগে শুক্রবার রাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয়রা সোহেল রানাকে পিটিয়ে দড়ি বেঁধে থানায় সোপর্দ করেন। পরদিন ৩৫ জন ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সোহেল রানা রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তিনি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগে অভিযুক্ত।
সাংবাদিক মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
পাবনায় প্রতারণা সংবাদের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন বিএনপি নেতার স্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।