Web Analytics

ইসরাইল জানিয়েছে, ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে তারা আরও দুই জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার তেহরানে চালানো এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নিহত হন। বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন এবং তাদের মৃত্যু ইরানের কমান্ড কাঠামোর জন্য বড় ধাক্কা হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে আমির শরীয়তের অবস্থা সম্পর্কে কিছু জানায়নি। ইসরাইল আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গত দুই সপ্তাহে তারা পশ্চিম ও মধ্য ইরানে ৪০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রও ইরানের অন্যান্য এলাকায় হামলা চালাচ্ছে।

শুধু শনিবারেই ইসরাইল ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র মজুতাগার অন্তর্ভুক্ত।

15 Mar 26 1NOJOR.COM

তেহরানে বিমান হামলায় দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তা নিহতের দাবি ইসরাইলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।