Web Analytics

লন্ডনের হাইকোর্ট রায় দিয়েছে যে ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ’-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তটি অবৈধ ও বেআইনি। শুক্রবার দেওয়া এই রায়ে সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি একে গ্রুপের জন্য বড় জয় হিসেবে অভিহিত করেন। গত বছরের জুলাই মাসে ইসরাইল-সংযুক্ত প্রতিরক্ষা সংস্থাগুলোর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার কারণে সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল। তাদের কার্যক্রমের মধ্যে প্রবেশপথ অবরোধ ও লাল রঙ স্প্রে করার মতো কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ আদালতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞাকে ‘অসংগতিপূর্ণ’ বলা তিনি মেনে নিতে পারেন না। সরকার জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। আদালত জানিয়েছে, আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এটি মতপ্রকাশ ও সমাবেশের অধিকারে অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ।

লন্ডন পুলিশ জানিয়েছে, আদালতের রায় সত্ত্বেও নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে এবং সংগঠনের কার্যক্রমে সমর্থন জানানো এখনো ফৌজদারি অপরাধ। সরকারের আপিলের সুযোগ নিয়ে শুনানি হবে ২০ ফেব্রুয়ারি।

15 Feb 26 1NOJOR.COM

প্যালেস্টাইন অ্যাকশন নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা, আপিলের আগ পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল

Person of Interest

logo
No data found yet!