Web Analytics

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। আহত পাঁচ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানিয়েছেন, দুর্ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও ১৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারটিতে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল। ছাদ ধসের পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের ওপরের তলায় নির্মাণকাজ চলছিল, আর নিচতলায় পাঠদান চলাকালেই ছাদটি ভেঙে পড়ে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভবনের মালিকসহ দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

01 Jul 26 1NOJOR.COM

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত, তদন্ত শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।