Web Analytics

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা করেছে ইরান সরকার। ২৩ সেপ্টেম্বর থেকে আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত সরকারি অফিসে কর্মীদের সরাসরি উপস্থিতির সময় সকাল ৮টা থেকে দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। বাকি নির্ধারিত কর্মঘণ্টা কর্মীরা বাসা থেকে কাজ করে পূরণ করবেন।

সরকারি সংস্থাগুলোকে সপ্তাহে অন্তত এক দিন কর্মকর্তা-কর্মচারীদের গণপরিবহনে অফিসে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। জ্বালানি সাশ্রয় প্রচারের অংশ হিসেবে কয়েকজন মন্ত্রীর মেট্রোতে অফিসে যাওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মেট্রো ও বাস র‍্যাপিড ট্রানজিট সেবা বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পুরোনো সরকারি গাড়ির বদলে বৈদ্যুতিক, গ্যাসচালিত বা হাইব্রিড গাড়ি ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে ও আংশিকভাবে খোলা এবং কিছু ক্লাস অনলাইনে নেওয়া হতে পারে। কর্মঘণ্টা শেষে সরকারি অফিসে হিটিং বন্ধ ও বাতি নিভিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল, স্বাস্থ্যসেবা ও জরুরি সেবার জন্য পরে আলাদা ব্যবস্থা জানানো হবে।

22 Sep 26 1NOJOR.COM

জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল ইরান, বিনা মূল্যে গণপরিবহন চালু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।