Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব বুধবার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার পৃথক দুটি আদেশে তাঁদের বরখাস্ত করা হয়।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, অভিযুক্তদের নৈতিক স্খলন এবং অশালীন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তাঁরা খোরপোশ ভাতা পাবেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালে তাঁদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তদন্ত করা হয় এবং পরে দুজনকে পৃথক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। আগস্টের শেষ দিকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইশরাত নাসিমা হাবীব।

03 Sep 26 1NOJOR.COM

আপত্তিকর ভিডিও ছড়ানোর পর নোয়াখালীর দুই প্রাথমিক শিক্ষক সাময়িক বরখাস্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।