Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা নির্মাণ করা হবে না। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও কৃষিজমি রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ভাতার মারি ফার্মে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কৃষিজমি দিনে দিনে কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। উন্নয়ন কার্যক্রম এমনভাবে গ্রহণ করা হবে যাতে কৃষির ক্ষতি কম হয়। উন্নয়ন ও কৃষি—দুই ক্ষেত্রের মধ্যে সমন্বয় রেখে পরিকল্পনা নেওয়া হবে এবং কৃষিজমি রক্ষা করেই শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

27 May 26 1NOJOR.COM

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপনা পরিদর্শনে কৃষিজমি রক্ষার ওপর জোর মন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।