Web Analytics

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সোমবার ভোরে পুনরায় স্বাভাবিক হয়েছে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত সোয়া ৩টার দিকে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ফেরি চলাচল বন্ধ রাখে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বসির উদ্দিন আহমেদ জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার ভোর পৌনে ৬টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়। দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহন ও যাত্রীরা আটকে পড়ে এবং কিছুটা ভোগান্তির মুখে পড়েন।

ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহনগুলো দ্রুত পারাপার করা হয়েছে এবং ঘাটের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে।

23 Nov 26 1NOJOR.COM

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।