Web Analytics

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন। এক শোকবার্তায় উপাচার্য বলেন, হাদি ছিলেন জুলাই বিপ্লবের সামনের সারির সাহসী ও আদর্শিক তরুণ সৈনিক, যিনি দেশপ্রেম ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উপাচার্য আরও বলেন, হাদির মৃত্যুতে দেশ একজন নির্ভীক দেশপ্রেমী সন্তানকে হারিয়েছে।

হাদির মৃত্যুতে সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সংগঠনগুলো তার স্মরণে দোয়া ও গায়েবানা জানাজার আয়োজন করছে।

20 Dec 25 1NOJOR.COM

সুবিপ্রবি উপাচার্যের শোক, সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।