Web Analytics

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ছয় আসামিকে হাজিরের নির্দেশ দেন এবং মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আসামিদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহাজান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। মির্জা আজম ছাড়া অন্যরা কারাগারে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম অভিযোগ উপস্থাপন করে তা আমলে নেওয়া, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট এবং পলাতক একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। ২ নভেম্বর প্রসিকিউশন অভিযোগ দাখিল করে। এতে জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের ঘটনায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। পরবর্তী শুনানি ২২ নভেম্বর ধার্য করা হয়েছে।

05 Nov 26 1NOJOR.COM

সাত নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।