Web Analytics

সিলেট নগরীর পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বা সিউক। মঙ্গলবার দুপুরে নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলায় সিউক মাস্টারপ্ল্যান প্রণয়ন করবে। সংস্থাটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নেও কাজ করবে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু সিলেটবাসীর জন্য আনন্দের বিষয় এবং ভবিষ্যৎ নগর উন্নয়ন ও ব্যবস্থাপনায় সিউককে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ; সমন্বয়ের অভাবে কাজ শেষ হওয়ার পরও নতুন সমস্যা সৃষ্টি হতে পারে। এর আগে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, রাজস্ব খাতে ৬৭ ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে পদের প্রয়োজনীয়তা, বেতন কাঠামো, নিয়োগযোগ্যতা ও প্রবিধানমালা অন্তর্ভুক্ত রয়েছে।

25 Aug 26 1NOJOR.COM

সমন্বিত ও টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে সিউকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।