লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর তৃতীয় দফা চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ জুন) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা তিন নাগরিককে কাঁটাতারের পাশে এনে রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়।
বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট ক্যাম্পের টহলদল সীমান্তে সক্রিয় অবস্থানে থাকায় বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে পিছু হটে এবং ওই তিন নাগরিককে নিয়ে ভারতের ভেতরে ফিরে যায়। বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।
পাটগ্রাম সীমান্তে বিএসএফের তৃতীয় দফা পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।