Web Analytics

জাতীয় নাগরিক পার্টির সদ্য পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীকে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প ছিল। এনসিপি থেকে পদত্যাগ, জোটের রাজনীতি ও নির্বাচন-পরবর্তী বাস্তবতা নিয়ে সাম্প্রতিক এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াতের সঙ্গে পুরোনো জোট ও বোঝাপড়া থাকায় দলটিকে বিরোধী দলে রাখা বিএনপির জন্য সহজ ছিল।

সামান্তা বলেন, বিএনপি এনসিপিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায়নি। তাঁর ভাষ্য, বিএনপি লাগাতার প্রচারের মাধ্যমে সংস্কারকে জামায়াতি প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, যদিও জামায়াত প্রকৃত অর্থে সংস্কারপন্থী নয়। তিনি জামায়াতের সরকার পরিচালনা বা দায়িত্বশীল সংসদীয় বিরোধী রাজনীতি করার উপযুক্ততা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, দলটি বড়জোর সামাজিক সংগঠন হিসেবে কিছু কর্মকাণ্ড চালাতে পারে।

তিনি বলেন, এনসিপি প্রধান বিরোধী দল হবে এবং জামায়াতসহ অন্যদের নিয়ে জোটে নেতৃত্ব দেবে—এমন আত্মবিশ্বাস দলটির থাকা উচিত ছিল। তাঁর দাবি, এনসিপি না থাকলে জামায়াত ১০ থেকে ১৫টির বেশি আসন পেত না; এনসিপির কারণে প্রতিটি আসনে ৫ থেকে ১০ হাজার অতিরিক্ত ভোট যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, পুরোনো ব্যবস্থার সঙ্গে আপস করে এনসিপি নিজেদের স্বকীয়তা ও রাজনৈতিক অবস্থান হারিয়েছে।

10 Nov 26 1NOJOR.COM

সামান্তার দাবি, প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতকে দাঁড় করানো ছিল বিএনপির প্রকল্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।