Web Analytics

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টিনা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তারা আবারও ফাইনালে পৌঁছাতে চান এবং শিরোপা ধরে রাখতে চান। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদে খেলছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন আর্জেন্টিনার প্রথম একাদশের অপরিহার্য অংশ।

কাতার বিশ্বকাপে চার গোল করা আলভারেজ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জোড়া গোল করে আলোচনায় আসেন। এরপর থেকে ক্লাব ও জাতীয় দলের হয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন তিনি। আর্জেন্টিনা এবার ইতালি ও ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে চায়, যা আলভারেজের মতে বর্তমান প্রজন্মের জন্য ঐতিহাসিক হবে।

লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, তাকে রেখেই দল সাজাবে আর্জেন্টিনা। আলভারেজ বলেন, সিদ্ধান্ত মেসির হলেও এই বিশ্বকাপ পুরো ফুটবল বিশ্বের জন্য বিশেষ হয়ে উঠবে।

26 May 26 1NOJOR.COM

জুলিয়ান আলভারেজের নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।