Web Analytics

ভেনেজুয়েলা ও ইসরাইল ১৭ বছর পর একে অপরের দেশে আবার কনস্যুলার সেবা চালু করতে সম্মত হয়েছে। মঙ্গলবার দুই দেশের সরকার এ ঘোষণা দেয়। ২০০৯ সাল থেকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকা ভেনেজুয়েলার পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্তটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলা ২০০৯ সালে সম্পর্ক ছিন্ন করেছিল। তবে গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি বদলায় এবং ইসরাইলঘনিষ্ঠ ওয়াশিংটনের সঙ্গে ভেনেজুয়েলা সম্পর্ক জোরদার করে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকার জানায়, জুনের প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরাইলের মানবিক সহায়তাবিষয়ক একটি প্রতিনিধিদল ভেনেজুয়েলা সফর করে। পরে শীর্ষ কর্মকর্তাদের আলোচনার ধারাবাহিকতায় এই চুক্তি হয়। উভয় সরকার ইসরাইল রাষ্ট্র ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের সম্পর্কের গুরুত্ব স্বীকার করেছে; ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।

12 Aug 26 1NOJOR.COM

১৭ বছর পর ভেনেজুয়েলা ও ইসরাইল আবার কনস্যুলার সেবা চালু করতে সম্মত হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।