বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
তিনি বলেন, নির্বাচিত কমিটি ভেঙে দলীয় প্রভাবে অ্যাডহক কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসনের পরিপন্থি। সংসদীয় গণতান্ত্রিক দেশে এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জুবায়ের আরও বলেন, এই পদক্ষেপ দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে। তিনি অবিলম্বে অ্যাডহক কমিটি বাতিল, নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
বিসিবিতে দলীয় লোক দিয়ে অ্যাডহক কমিটি গঠনে জামায়াতের প্রতিবাদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।