Web Analytics

এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক সুবিধা সুরক্ষায় দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ এবং সেপা চুক্তি সম্পন্নের তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরসহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে উদ্যোগ জোরদারের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, এলডিসি উত্তরণের প্রস্তুতি ও রূপান্তরকাল ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোয় জিএসপি বিধির আওতায় বাংলাদেশ ২০৩২ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। সুবিধার মেয়াদ শেষে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বিকল্প বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলা হয়। মালয়েশিয়ার সঙ্গে ২০২৭ সালের মধ্যে এফটিএ চূড়ান্তের লক্ষ্য নির্ধারণ এবং নিউজিল্যান্ড, ওমান, হংকং, অস্ট্রেলিয়া ও আসিয়ানভুক্ত দেশের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়।

কমিটি টিসিবির কার্ড বিতরণ ও ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব বন্ধ, ভুয়া কার্ডধারী বাদ এবং প্রতিযোগিতা কমিশনকে কার্যকর করার সুপারিশ করেছে। সুগন্ধি চাল রপ্তানিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ২৪টি বিদেশি বাণিজ্যিক মিশনের কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়ন এবং পোশাক খাতের সুতা-সংক্রান্ত সমস্যায় পূর্ণাঙ্গ প্রভাব বিশ্লেষণ প্রতিবেদন তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।

03 Nov 26 1NOJOR.COM

এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা রক্ষায় দ্রুত এফটিএ ও সেপা চুক্তির তাগিদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।