Web Analytics

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী দিপালী বেগমের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত দিপালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশ সরকার এ ধরনের হামলার নিন্দা জানিয়ে জানিয়েছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

সরকারের বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বেসামরিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

11 Apr 26 1NOJOR.COM

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি দিপালী বেগম নিহত, ঢাকার নিন্দা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।