Web Analytics

চীনের ফুজিয়ান প্রদেশের পুতিয়ান শহরের চেংশিয়াং জেলার হুয়াটিং শহরে টানা ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার একটি বাঁধ ভেঙে শতাধিক বাড়ি ধসে পড়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এতে কয়েকজন বাসিন্দা আটকা পড়েন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ মানুষের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। শুক্রবার টাইফুন সাউডেল উপকূলে আঘাত হানার পরও পুতিয়ানে বৃষ্টিপাত অব্যাহত ছিল। চেংশিয়াং জেলায় ১ হাজার ২৬১ জনকে ৩০টি দুর্যোগ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় পুতিয়ান কর্তৃপক্ষ জরুরি সাড়াদান ব্যবস্থা সর্বোচ্চ লেভেল-১-এ উন্নীত করেছে। প্রতিবেদনে হতাহতের কোনো নিশ্চিত সংখ্যা বা উদ্ধার কার্যক্রমের বিস্তারিত জানানো হয়নি।

05 Sep 26 1NOJOR.COM

ফুজিয়ানে ভারী বৃষ্টিতে বাঁধ ভেঙে শতাধিক বাড়ি ধসে, কয়েকজন নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।