Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন রমজান মাসে সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের স্মরণ করিয়ে দিয়েছেন যে জনগণের বিপুল সমর্থনের প্রতিদান হিসেবে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি নির্দেশ দেন যেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। পাশাপাশি রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি আনার বিষয়েও আলোচনা হয়।

18 Feb 26 1NOJOR.COM

রমজানে সাহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।