Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরান প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান বলেন, ইরান কোনো অবস্থাতেই উত্তেজনা বা যুদ্ধ চায় না এবং পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র উপায় হলো শত্রুপক্ষের আগ্রাসী আক্রমণ বন্ধ করা।

তিনি আরও বলেন, যুদ্ধের ইতি টানতে হলে ভবিষ্যতে আগ্রাসনের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে চলমান ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে এবং মার্কিন বাহিনী সরে গেলে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

তবে ইরানের শর্তগুলো কী এবং যুদ্ধ শেষের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

01 Apr 26 1NOJOR.COM

ভবিষ্যৎ আগ্রাসন রোধের নিশ্চয়তা পেলে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।