Web Analytics

উত্তর আটলান্টিক মহাসাগরে আটক একটি ট্যাঙ্কারের দুই রাশিয়ান নাবিককে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত নাবিকরা রাশিয়ায় নিজ বাড়িতে ফিরছেন। তবে ট্যাঙ্কারটির বাকি ক্রু সদস্যদের ভাগ্য এখনও অনিশ্চিত রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ান পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরান থেকে তেল পরিবহনকারী একটি ‘ছায়া বহরের’ অংশ, যা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, ক্রুদের বিরুদ্ধে মামলা হতে পারে। অন্যদিকে রাশিয়া এমন পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানো এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলার অভিযোগ করেছে।

রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলার উপকূলে রাশিয়ান নৌবাহিনীর পাহারায় থাকা অবস্থায় ট্যাঙ্কারটি আটক করা হয়। পরে যুক্তরাষ্ট্র যাতে এটি দখল করতে না পারে, সেজন্য ট্যাঙ্কারটিকে রাশিয়ার এখতিয়ারে এনে নতুন পতাকা ও নাম দেওয়া হয়েছিল।

29 Jan 26 1NOJOR.COM

উত্তর আটলান্টিকে আটক ট্যাঙ্কারের দুই রাশিয়ান নাবিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।