বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে বাংলাদেশের নওগাঁ জেলায় এক নারী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। রাজশাহী বিভাগে নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ৪০ থেকে ৫০ বছর বয়সী ওই নারী ২১ জানুয়ারি থেকে জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ২৭ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৯ জানুয়ারি পরীক্ষায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে তাঁর মৃত্যু ঘটে।
ডব্লিউএইচও জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ‘ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস ন্যাশনাল ফোকাল পয়েন্ট’ সংক্রমণের বিষয়টি সংস্থাটিকে অবহিত করে। অনুসন্ধানে জানা গেছে, ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না, তবে তিনি অসুস্থ হওয়ার আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন। ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড় নিপাহ ভাইরাসের প্রধান বাহক, যারা শীতকালে খেজুরের রস দূষিত করতে পারে।
২০০১ সাল থেকে বাংলাদেশে মোট ৩৪৮ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের প্রায় অর্ধেক কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে সংক্রমিত হয়েছেন।
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিশ্চিত, রাজশাহীতে নজরদারি জোরদার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।