Web Analytics

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকরের সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের মহাসমাবেশকে ঘিরে শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠ জনসমাগমে পূর্ণ হয়ে যায়। বিকেল ৪টার আগেই মাঠ কানায় কানায় ভরে ওঠে। দলীয় সূত্র জানায়, সরকারের ওপর জুলাই সনদ বাস্তবায়নের চাপ সৃষ্টি ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতেই এই কর্মসূচির আয়োজন।

দুপুরের পর থেকে লালদিঘি মাঠের বাইরে নিউমার্কেট, হকার্স মার্কেট, কোতোয়ালি মোড়, কাজির দেউড়ি, লাভলেইন, সিআরবি মোড়, টাইগারপাস ও আন্দরকিল্লা এলাকায় মিছিল দেখা যায়। কক্সবাজার, তিন পার্বত্য জেলা, চট্টগ্রামের ১৫ উপজেলা ও মহানগরের ১৬ থানা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। ফেনী ও কুমিল্লা থেকেও নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। তাঁদের হাতে ছয় দফা দাবি-সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার ছিল।

সমাবেশে চট্টগ্রাম মহানগর, জেলা ও কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছিলেন। ১১ দলীয় জোটের লংমার্চ মিরসরাই অতিক্রম করে সীতাকুণ্ডের কাছাকাছি পৌঁছেছে বলে জানানো হয়। জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার মধ্যে কেন্দ্রীয় নেতারা লালদিঘি মাঠে পৌঁছাবেন। উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, এনসিপির নাহিদ ইসলাম ও আখতার হোসেন এবং মাওলানা মামুনুল হকের।

05 Sep 26 1NOJOR.COM

ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের সমাবেশে লালদিঘি মাঠে উপচে পড়া ভিড়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।