যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ভারতের বিএসএফ সাদিপুর সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। তবে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।