বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড কোর–সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজ চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছে।
এএফপি জানিয়েছে, নতুন টোল ব্যবস্থার ঘোষণা ইতোমধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং এটি প্রতিবেশী দেশ ওমানের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ প্রতিদিন এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক মহলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, তেহরান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই জলপথকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা অনুমোদন দিল ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।