Web Analytics

ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, সুশাসন নিশ্চিত এবং আর্থিক অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তসহ আট দফা দাবি জানিয়েছে। সোমবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন পরিষদের আহ্বায়ক ব্যবসায়ী গোলাম মোর্তুজা সিআইপি এবং সদস্য সচিব ব্যবসায়ী ও লেখক মাহমুদুর রহমান সুমন। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম এটি গ্রহণ করেন। পরিষদ জানায়, প্রবাসীদের রেমিট্যান্স, সঞ্চয় ও বিনিয়োগে ব্যাংকটির দীর্ঘদিনের ভূমিকার কারণে এর স্থিতিশীলতা, স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে প্রবাসীদের আর্থিক নিরাপত্তা সরাসরি সম্পর্কিত।

দাবিগুলোর মধ্যে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ, মালিকানা ও শেয়ার হস্তান্তরের স্বচ্ছ পর্যালোচনা, অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ তদন্ত এবং সব আমানতের নিরাপত্তা রয়েছে। বিদেশি মোবাইল নম্বরে OTP-ভিত্তিক পরিচয় যাচাইয়ের সমস্যাসহ প্রবাসীবান্ধব ডিজিটাল সেবা উন্নয়নের দাবিও তোলা হয়। হাইকমিশনকে দাবিগুলো সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ জানাতে অনুরোধ করা হয়েছে। ব্যবস্থা না হলে বিশ্বজুড়ে গ্রাহকদের সঙ্গে শান্তিপূর্ণ ও আইনানুগ কর্মসূচির কথাও জানিয়েছে সংগঠনটি।

23 Sep 26 1NOJOR.COM

ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় লন্ডনে প্রবাসী গ্রাহক পরিষদের আট দফা দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।