Web Analytics

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সরকার ব্যাংক খাতের সংস্কার বাধাগ্রস্ত করে প্রভাবশালী কিছু পরিবারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে চাইছে। রোববার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নতুন নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ব্যাংককে আবার সীমিত কয়েকটি পরিবারের জমিদারিতে পরিণত করার চেষ্টা চলছে।

তার ভাষ্য অনুযায়ী, আগে এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক এবং টানা ছয় বছরের বেশি দায়িত্বে না থাকার নিয়ম ছিল। ২০১৮ সালে পরিচালকের মেয়াদ নয় বছর করা এবং এক পরিবারের চারজনকে পর্ষদে রাখার সুযোগ দেওয়া হয়। ২০২৩ সালে পরিবারের সদস্যসংখ্যা তিনজনে নামানো হলেও মেয়াদ ১২ বছর করা হয়। তিনি বলেন, অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর এসব সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন।

হাসনাত বলেন, গভর্নর হওয়ার পর ড. মনসুর এক পরিবার থেকে দুজন পরিচালক, ছয় বছরের মেয়াদ, অন্তত ৫০ শতাংশ স্বাধীন পরিচালক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণের দায় পরিচালকদের ওপর দেওয়ার প্রস্তাব করেন। তিনি অভিযোগ করেন, অর্থ মন্ত্রণালয় এসব প্রস্তাব নাকচ করে তিনজন পারিবারিক পরিচালক, নয় বছরের মেয়াদ ও খেলাপি ঋণের দায়মুক্তির পুরোনো নিয়ম ফেরাতে চায়।

04 Oct 26 1NOJOR.COM

ব্যাংক সংস্কার আটকে পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ ফেরানোর অভিযোগ হাসনাতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।