আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদী জাতীয় সংসদে উত্থাপিত ভোগদখলের অধিকার সংরক্ষণপূর্বক দানসংক্রান্ত বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সোমবারের এক বিবৃতিতে তিনি বলেন, প্রস্তাবিত এই ব্যবস্থা ইসলামী হেবা আইনের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, হেবা কার্যকর হওয়ার জন্য মালিকানা হস্তান্তরের পাশাপাশি গ্রহীতার শরিয়তসম্মত কবজ প্রতিষ্ঠা অপরিহার্য। দাতা সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় সেটির ভোগদখলের অধিকার নিজের কাছে রাখলে হেবার প্রকৃত স্বরূপ নিয়ে প্রশ্ন তৈরি হয়। হানাফি ফিকহের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কেবল মৌখিক ঘোষণা বা কাগজে-কলমে মালিকানা হস্তান্তর হেবা সম্পন্ন করার জন্য যথেষ্ট নয়।
মুফতি একরাম হযরত আবু বকর (রা.) ও হযরত আয়েশা (রা.)-এর ঘটনার উল্লেখ করে কবজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্রীয় আইনে নিবন্ধিত দলিলের মাধ্যমে হস্তান্তর কার্যকর হলেও তা হেবা-সংক্রান্ত শরিয়তের মৌলিক শর্তের বিকল্প নয়। গ্রহীতার কবজ প্রতিষ্ঠিত না হলে দাতার মৃত্যুর পর সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে শরিয়তের নিয়মে বণ্টন করতে হবে বলে তিনি মত দেন।
ভোগদখল সংরক্ষণ করে দানের বিধান প্রত্যাহারের দাবি মুফতি একরামের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।