Web Analytics

নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়া দেয়। একপর্যায়ে স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় তাদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে রাব্বি (২৬) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, ঘটনায় জড়িতদের ধরতে সেনা-পুলিশের যৌথ অভিযান চলছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

14 Feb 26 1NOJOR.COM

নড়াইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫ জন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।