Web Analytics

মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় গত জুন থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলো ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সংস্থাটির তথ্যমতে, গত ছয় মাসে প্রণালিটি দিয়ে ৩ হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে এবং এর ৯৫ শতাংশের বেশি নিরাপদে যাত্রা সম্পন্ন করেছে।

সম্প্রতি সেন্টকমপ্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মার্কিন সামরিক হেলিকপ্টারে উপসাগরীয় অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অংশীদার দেশ ও জাহাজ চলাচল খাতের পাশে রয়েছে। ইরানের পেতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালির প্রধান নৌপথ মুক্ত রাখতে মার্কিন সেনাসদস্যরা কাজ করছেন। এ কাজে বিভিন্ন মার্কিন সংস্থা, জিসিসি ও জাহাজ চলাচল খাতের সঙ্গে সমন্বয় চলছে।

ইরানের হামলার হুমকি সত্ত্বেও সমুদ্রে জাহাজে জাহাজে তেল স্থানান্তর, মার্কিন নিরাপত্তা সহায়তা এবং বিকল্প পাইপলাইন ব্যবহারে উপসাগরীয় তেল সরবরাহ যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরেছে। কেপলারের হিসাবে, সেপ্টেম্বরে ইরান বাদে অঞ্চলটি থেকে দৈনিক অন্তত ১ কোটি ৬৫ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে। রোববার ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৫০ সেন্ট।

26 Oct 26 1NOJOR.COM

জুন থেকে মার্কিন সহায়তায় হরমুজ দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।