ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সতর্ক করে বলেছেন, উত্তেজনা বাড়তে থাকলে পুরো অঞ্চল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য ‘নরকে’ পরিণত হবে। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার বিভ্রম একটি চোরাবালিতে পরিণত হবে, যেখানে তারা ডুবে যাবে। আলাদাভাবে, ওই সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি হুমকি দেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য ‘নরকের দরজা খুলে দেওয়া হবে’।
তাদের এই মন্তব্য আসে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি চুক্তিতে আসতে বা হরমুজ প্রণালী খুলে দিতে বলেন, নইলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দেন। আবদুল্লাহি ট্রাম্পকে একজন ‘আগ্রাসী ও যুদ্ধবাজ’ রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করে বলেন, অবকাঠামোতে হামলার হুমকি একটি ‘হতাশাজনক ও নির্বোধ পদক্ষেপ’।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তেহরানও কোনো সীমাবদ্ধতা ছাড়াই মার্কিন ও ইসরাইলি অবকাঠামো লক্ষ্যবস্তু করবে।
ইরানের হুঁশিয়ারি, উত্তেজনা বাড়লে অঞ্চল যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য ‘নরকে’ পরিণত হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।