Web Analytics

বান্দরবান জেলার লামা উপজেলায় টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য থোয়াইনু অং চৌধুরী। বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশনায় তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে লামা পৌরসভা এলাকার ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সহায়তা বিতরণের ব্যবস্থা করেন।

সোমবার বিকেলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা তার পক্ষে এসব সহায়তা বিতরণ করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। স্বেচ্ছাসেবক, মহিলা, কৃষক, যুব, শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতারা এ কার্যক্রমে অংশ নেন।

সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, বিলকিছ ও মাচিং মার্মাসহ অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, পাহাড়ধস ও ঢলে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি ও আশীর্বাদ হয়ে এসেছে।

14 Jul 26 1NOJOR.COM

লামায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে সহায়তা দিলেন বিএনপি নেতা থোয়াইনু অং চৌধুরী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।