Web Analytics

ড্যান ড্রিসকলের পদত্যাগের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হিসেবে অ্যাডাম টেলকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ নিয়োগের কথা জানান। তিনি বলেন, টেল অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব নেবেন।

অ্যাডাম টেল বর্তমানে সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মঙ্গলবার সেনাসচিবের পদ থেকে পদত্যাগ করেন ড্যান ড্রিসকল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে তাঁর মতবিরোধ চলছিল।

ড্রিসকলের পদত্যাগের পর হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি তাঁর ভূমিকার প্রশংসা করেন। কেলির ভাষ্য, ট্রাম্পের ‘আমেরিকাকে আবার শক্তিশালী করার’ কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল কার্যকর ভূমিকা রেখেছেন। তিনি ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন, সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার ওপর জোর বাড়িয়েছেন এবং রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় সহায়তা করেছেন বলে কেলি জানান।

04 Sep 26 1NOJOR.COM

ড্যান ড্রিসকলের পদত্যাগের পর ভারপ্রাপ্ত সেনাসচিব হলেন অ্যাডাম টেল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।