কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হযরত মাওলানা আবু বকর আব্দুল হালীম হুছাইনী (র.) এর ৫৭তম বার্ষিক ইসলাহী ও তালিমী জলছা মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এই মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. জসীম উদ্দিন হাটহাজারী। এতে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
গত রোববার বাদ আছর খতমে বুখারী শরীফ উপলক্ষে আম বয়ানের মাধ্যমে দুই দিনব্যাপী জলছার সূচনা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেমরা বয়ান প্রদান করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল হালীম হুছাইনী (র.) প্রতিষ্ঠিত জামিয়া হুছাইনীয়া আসআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে।
পাকুন্দিয়া ও দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। জলছার সার্বিক ব্যবস্থাপনায় দুই হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে তারাকান্দি গ্রামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পাকুন্দিয়ায় দুই দিনব্যাপী ইসলামী জলছার আখেরি মোনাজাতে লাখো মুসল্লির অংশগ্রহণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।