২০২৬ সালের ১৬ মে বেইজিং সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া সব উপহার ফেলে দেন মার্কিন কর্মকর্তারা। ইন্ডিয়া টুডে ও ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের কর্মকর্তারা বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস আমন্ত্রণপত্র ও বিভিন্ন স্মারক বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে দেন। তারা নিরাপত্তা শঙ্কাকে কারণ হিসেবে উল্লেখ করেন।
নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গডিন জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো জিনিস এয়ার ফোর্স ওয়ানে নেওয়ার অনুমতি ছিল না। হোয়াইট হাউস নিরাপত্তা বিভাগ ও সিক্রেট সার্ভিস বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করে। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, চীনা কর্মকর্তাদের দেওয়া সব জিনিস সংগ্রহ করে বিমানে ওঠার আগেই ফেলে দেওয়া হয়েছে।
মার্কিন গণমাধ্যম জানায়, সম্ভাব্য নজরদারি বা ট্র্যাকিং ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়। গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে।
নিরাপত্তা আশঙ্কায় বেইজিংয়ে চীনা উপহার ফেলে দেন মার্কিন কর্মকর্তারা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।