Web Analytics

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাবেক এমপি নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে। একই বাড়িতে প্রায় দুই সপ্তাহ আগে একই ধরনের চুরির ঘটনার পর এটি দ্বিতীয় চুরি বলে জানানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে থাকেন। বাড়িটির কেয়ারটেকার মো. লিটন অসুস্থ থাকায় সাবেক এমপির ভাগনে আজাদ সেখানে অবস্থান করতেন। তবে মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোরের দল ঘরে ঢোকে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভাগনে সাইফুল ইসলাম বলেন, চোরেরা ঘর তছনছ করে আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম, জামাকাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পুরোনো স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে তিনি জানান। পরিবারের সদস্য বোরহান উদ্দীন উদ্বেগ প্রকাশ করেছেন। পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

02 Sep 26 1NOJOR.COM

দুই সপ্তাহের মধ্যে আবার চুরি হলো সাবেক এমপি নজরুল ইসলামের পটিয়ার বাড়িতে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।